2026
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় জগন্নাথপুর, সুনামগঞ্জ ।
ঐতিহ্যবাহী প্রিয় বিদ্যাপীঠ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি থেকে আমরা খুব বেশি দূরে নই । আমাদের সকলের প্রিয় এই বিদ্যালয়টি শতবর্ষে পদার্পণ করতে যাচ্ছে ইহা আমাদের জন্যে যেমনি আনন্দের তেমনি অনেক গর্বেরও বটে । ঐতিহাসিক এই ক্ষনকে উপলক্ষ করে আবারো আমরা সবাই এক সাথে হওয়ার সুবর্ণ এই সুযোগকে আমরা যেনো হাতছাড়া না করি । আসুন যথাসম্ভব সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রীর অংশগ্রহণের মাধ্যমে আসন্ন ঐতিহাসিক এই শতবর্ষ পূর্তি অনুষ্ঠানকে স্বতঃস্ফূর্ত ও স্মরণীয় করে রাখি ।