গত ২২ জানুয়ারি ২০২৬ ইংরেজি রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় লন্ডনস্থ Micro Business সেন্টারে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় জগন্নাথপুর-এর শতবর্ষ উদযাপন বিষয়ক সংকলন ও প্রকাশনা পরিষদ এবং তথ্য ও নিবন্ধন উপ-কমিটির যৌথ উদ্যোগে,- তথ্য ও নিবন্ধন উপ-কমিটির সমন্বয়ক জনাব আবুল কালাম রাজুর সভাপতিত্বে এবং সংকলন ও প্রকাশনা পরিষদের সদস্য সচিব জনাব শামসুজ্জামান ঝুনু'র পরিচালনায়
শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রনীত Website-এর প্রকাশ ও ছাত্রছাত্রীদের নাম নিবন্ধন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানের শুরুতেই সংকলন ও প্রকাশনা পরিষদের সমন্বয়ক জনাব আজিজুর রহিম মিছবা, সংকলন ও প্রকাশনা পরিষদ কর্তৃক website প্রনয়ণ ও প্রকাশের বিষয়ে যৌক্তিকতা ব্যাখ্যা পুর্বক Website-এর বিভিন্ন দিক বিশ্লেষণ করে বক্তব্য উপস্থাপন করেন ।
এরপর সংকলন ও প্রকাশনা পরিষদের সম্মানিত সদস্য জনাব আবু সুফিয়ান চৌধুরী খোকন, সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সমন্বয়ক জনাব তৌফিক আলী মিনার ও অর্থ উপ-কমিটির সমন্বয়ক জনাব এম এ কাদির একসাথে মাউসের বাটনে ক্লিক করে প্রনীত Website সকলের জন্য উন্মুক্ত করেন ।
পরে তথ্য ও নিবন্ধন উপ-কমিটির সমন্বয়ক জনাব আবুল কালাম রাজু Website-এর মাধ্যমে স্কুলের সাবেক ও বর্তমান সকল ছাত্রছাত্রীদের নাম নিবন্ধনের প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন এবং প্রত্যেকটি উপকমিটির সকল সদস্যের প্রতি ছাত্রছাত্রীদের নাম নিবন্ধনের বিষয়ে সহযোগিতা কামনা করেন ।
এরপর অনুষ্ঠানে উপস্থিত কনিষ্ঠ সদস্য সংস্কৃতি উপ-কমিটির সদস্য জনাব সুমন আহমদ, অর্থ উপ-কমিটির সদস্য আব্দুল আমিন রুম্মান ও আবু শারেক রিপন,- অর্থ উপ-কমিটির সম্মানিত সদস্য জনাব হোসেন আহমদ এবং প্রচার উপ-কমিটির যুগ্ম সদস্য সচিব জনাব আবুল হোসেনের নাম নিবন্ধনের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সর্বজনাব আবু সুফিয়ান চৌধুরী, মোঃ তৌফিক আলী মিনার, এম এ কাদির, হোসেন আহমদ, আলী আহমদ, মোঃ আবুল হোসেন, মোঃ তারেক আহমদ, মোঃ সুমন আহমদ, মোঃ আব্দুল আমিন রুম্মান এবং মোঃ আবু শারেক রিপন ।